লালমোহনে বাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহাজান কবির (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের গজারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাজান কবির লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক। তিনি লালমোহন বাজারের সানমুন টাইলসের মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে লালমোহন শহরের দিকে যাচ্ছিলেন শাহাজান কবির। পথে গজারিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত