খাগড়াছড়িতে মাটির নিচে পাওয়া মর্টারশেল নিষ্ক্রিয়

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

খাগড়াছড়ির শালবন এলাকায় মাটির নিচ থেকে উদ্ধার করা একটি মর্টারশেল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট।

শনিবার (২১ নভেম্বর) খাগড়াছড়ি সদর জোনের ১৮ বেঙ্গল বোমা ডিসপোজাল ইউনিট মর্টারশেলটি খবংপুড়িয়া এলাকায় চেঙ্গী নদীর তীরে একটি নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে।

এর আগে শুক্রবার বিকেলে শালবন এলাকার পল্লীটিলায় সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে মর্টারশেলটি দেখতে পান স্থানীয় এক কৃষক। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি উদ্ধার করে। এ সময় আশপাশের এলাকায় আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা খুঁজে দেখা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা মর্টারশেলটি ৮২ মিলিমিটার ক্ষমতাসম্পন্ন। তবে এটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত