কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে চার দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নের (আপগ্রেডেশন) জন্য প্রায় চার দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা। 
রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতি দিয়ে নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে ২৮ নভেম্বর শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পদ্মা ব্যাংকের সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে।

এ সময়ে ব্যাংকটির সব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে চেক, ইএফটি, আরটিজিএস ও এনপিএসবি লেনদেন, ডেবিট কার্ড, মোবাইল ওয়ালেট, পিওএস, এটিএম, ই-কমার্স এবং ইন্টারনেট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ অনুমতি দিয়েছে। পদ্মা ব্যাংকের কোর ব্যাংকিং ব্যবস্থা উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত