লিডারশিপ সামিটে নেতৃত্বে নতুন কৌশলের তাগিদ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম

দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্বের সক্ষমতা, প্রাতিষ্ঠানিক রূপান্তর এবং নতুন কৌশল নির্ধারণের ওপর গুরুত্ব দিয়ে রাজধানীতে ১০ম লিডারশিপ সামিট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে এ সামিট অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, বৈশ্বিক নির্বাহী ও শিক্ষাবিদরা অংশ নেন।

ইউনাইটেড গ্রুপের পরিবেশনায় এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঞ্চালনায় আয়োজিত এ সামিটের সহযোগী ছিল নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

সামিটে বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন, এলডিসি উত্তরণ ও প্রযুক্তিগত রূপান্তরের প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি এবং ব্যবসায়িক নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। প্রবৃদ্ধির প্রচলিত ধারণা নতুন করে মূল্যায়ন, প্রতিষ্ঠানকে ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তোলা এবং পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেন বক্তারা।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, গত এক দশক ধরে এ সামিট দেশের ব্যবসার গতিপথ নির্ধারণকারী নেতাদের একত্রিত করছে। বর্তমান বাস্তবতায় পুরোনো পদ্ধতিতে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই নতুনভাবে চিন্তা, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন এবং ফল অর্জনের অঙ্গীকার নিয়ে নেতাদের এগিয়ে আসতে হবে।

দিনব্যাপী আয়োজনে চারটি সেশন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস প্যারে, জিও ইনস্টিটিউটের ভাইস চ্যান্সেলর প্রফেসর দীপক সি. জৈন, ট্রু করপোরেশনের গ্রুপ সিইও সিগভে ব্রেকে এবং এল ক্যাটারটন ইন্ডিয়ার এক্সিকিউটিভ চেয়ারম্যান সঞ্জীব মেহতা। তারা অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবর্তনশীল বিশ্বে নেতৃত্ব, টেকসই প্রতিষ্ঠান গঠন এবং ব্যবসায়িক রূপান্তরের অভিজ্ঞতা তুলে ধরেন।

সামিটের বিশেষ আকর্ষণ ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফরহাত আনোয়ারের অংশগ্রহণে ফায়ারসাইড কনভারসেশন। এতে দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান গঠন এবং নতুন প্রজন্মের নেতৃত্বের মূল্যবোধ নিয়ে আলোচনা হয়।

অন্যান্য বক্তার মধ্যে ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশিদ, রেনেটার সিইও ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এস. কাইসার কবির, আইফাদ গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী, ইউনিলিভার বাংলাদেশের সাবেক চেয়ারম্যান কামরান বাকর এবং বার্জার পেইন্টস বাংলাদেশের নির্বাহী পরিচালক রূপালী চৌধুরী।

আয়োজনটির সাপোর্টেড বাই পার্টনার ছিল বিএসআরএম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি ও রয়্যাল এনফিল্ড। স্ট্র্যাটেজিক পার্টনার গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্স, অফিশিয়াল ক্যারিয়ার পার্টনার টার্কিশ এয়ারলাইনস, নলেজ পার্টনার ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি)। এ ছাড়া হসপিটালিটি পার্টনার লা মেরিডিয়ান ঢাকা, পিআর পার্টনার ব্যাকপেজ পিআর, ইনোভেশন পার্টনার বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ এবং একাডেমিক পার্টনার ছিল লিডারশিপ একাডেমি। লিডারশিপ সামিট বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটি উদ্যোগ।

সর্বশেষ সর্বাধিক পঠিত