বিস্ফোরক আইনে মামলায় আইনজীবী রবিউল আলম বুদু কারাগারে

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৭ পিএম

ধানমন্ডি মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রবিউল আলম বুদুকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল  মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানায় উপপরিদর্শক মো. মাহবুব উল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর নিদেশ দেন।আটক রাখার আবেদনে বলা হয়, মামলার তদন্তে রবিউল আলম বুদুসহ অজ্ঞাতনামা আসামিদের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা প্রকাশ করেছেন। তার দেওয়া তথ্য ও পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। গত ২৪ নভেম্বর রাত ১২টার দিকে ধানমন্ডি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ৯ নভেম্বর রাত ২টা ১০ মিনিটের দিকে ধানমন্ডি মডেল থানার রোড নম্বর ৭/এ এলাকায় কেএফসি রেস্টুরেন্টের সামনে ১৫ থেকে ২০ জন দুষ্কৃতিকারী ককটেলসহ অবস্থান করছে বলে গোপন সংবাদ পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালানোর চেষ্টা করে।

এ সময় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে জব্দ করে পুলিশ। পরে  বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশ ধানমন্ডি মডেল থানায় এ  মামলাটি করে। এই মামলায় রবিউল আলম বুদু সন্দিন্ধ আসামি হিসাবে গ্রেপ্তার করা হয়। উল্লেখ রবিউল আলম বুদু রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ছিল  এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইন সহায়ক কমিটির বর্তমান সদস্য

সর্বশেষ সর্বাধিক পঠিত