চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ এএম

চিনের তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রথমবার পা রাখবেন এক বিদেশি নভোচারী। শেনঝৌ-২৪ নামের যে মহাকাশযান পৃথিবীর বাইরে পাড়ি দেবে, সেই যানেই আরও দুই চিনা নভোচারীর সঙ্গী হবেন তিনি। পাকিস্তানের এই নভোচারীর নাম জিশান আলি। অন্য দুজন হচ্ছেন চীনের কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই।

আজ বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে চিনের জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণকেন্দ্র থেকে মার্চ-২এফ রকেটে করে উৎক্ষেপণ করা হবে শেনঝৌ-২৪। চীনের ম্যানড স্পেস এজেন্সির (সিএমএসএ) মুখপাত্র ঝাং জিংবো গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, শেনঝৌ-২৪ মিশন বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান উৎক্ষেপণকেন্দ্র থেকে যাত্রা শুরু করবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত