কয়রায় ইয়াবাসহ আটক ২

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

খুলনার কয়রায় ৭৯ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার কয়রা সদর ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের আবু মুছা সানার ছেলে আলামিন হোসেন (২০) ও একই গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে আহসানুল্লাহ (২৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পল্লীমঙ্গল এলাকায় সরকারি পিচঢালা সড়কের পাশে ইয়াবা কেনাবেচা চলছে। পরে রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও আলামিন ও আহসানুল্লাহকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত