অন্যের নাম ও পরিচয় ব্যবহার করে ৩৮ বছর বিজিবিতে (সাবেক বিডিআর) চাকরি করার অপরাধে সাবেক সিপাহী আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ মো. আব্দুস সালাম এ দন্ড দেন। বিচারক বলেন, 'এটা জাল-জালিয়াতির উৎকৃষ্ট মামলা' রায়ে আদালত দন্ডিত আসামি ৩৮ বছরের চাকরি করে উত্তোলন করা বেতন-ভাতা সুদসহ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ অর্থ আদায়ের জন্য আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যের পরিচয় দিয়ে প্রতারণার দায়ে তিন বছর, গুরুত্বপূর্ণ দলিল জাল করার দায়ে পাঁচ বছর, প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির দায়ে চার বছর এবং জাল দলিল আসল হিসেবে ব্যবহারের দায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি মোট সাড়ে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ রয়েছে।
একের পর এক আসামির সাজা ধারাবাহিকভাবে কার্যকর হবে। ফলে তাঁকে মোট ১৩ বছর কারাভোগ করতে হবে। তবে দন্ডিত আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার অভিযোগে থেকে জানাযায়, ১৯৮৩ সালে সিরাজগঞ্জে বিডিআরের সিপাহী পদে নিয়োগের সময় জাহাঙ্গীর আলম নির্বাচিত হলেও চাকরিতে যোগ দেননি দন্ডিত আসামি আকবর আলী। জাহাঙ্গীর আলম নামে ৩৮ বছর চাকরি করেন বিজিবিতে। উল্লেখিত অভিযোগে ২০২২ সালের ৭ জুন দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্র এ মামলাটি করেন। ২০২৪ সালের ২১ এপ্রিল অভিযোগপত্র দাখিল করা হয় আসামি আকবর আলী বিরুদ্ধে ।মামলা চলাকালীন ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত এ দন্ড দেন।