ডিজনির সর্বকালের রেকর্ড ভাঙল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’র ট্রেলার

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ এএম

মুক্তির আগেই আলোচনায় মার্ভেল স্টুডিওর নতুন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’। ছবিটির চূড়ান্ত ট্রেলার প্রকাশের পর ডিজনির সর্বকালের ট্রেলার দেখার রেকর্ড ভেঙে গেছে। ২৪ নভেম্বর প্রকাশিত ট্রেলারটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ডেডলাইনের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডিসেম্বরের ১৬, ১৭ ও ১৮ তারিখ আন্তর্জাতিকভাবে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর আগে গত বছরের ডিসেম্বরে চারটি চরিত্রভিত্তিক টিজার প্রকাশ করে প্রচারণা শুরু করে ডিজনি ও মার্ভেল। পরে ২০ জুলাই প্রকাশ করা হয় প্রথম পূর্ণাঙ্গ ট্রেলার। রুশো ব্রাদার্স পরিচালিত মাল্টিভার্সভিত্তিক এই সিনেমায় মার্ভেলের একাধিক জনপ্রিয় সুপারহিরোকে একসঙ্গে দেখা যাবে। ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর পর এটিকে মার্ভেলের অন্যতম বড় আয়োজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত