হাসপাতালে মামুনুর রশীদ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১২:১০ এএম

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ। চার দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে মাইল্ড ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েছিলেন মামুনুর রশীদ। পরে তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হন তিনি। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করছেন এই অভিনেতা।

১৯৬০-এর দশকেই টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন তিনি। তার লেখা প্রথম টেলিভিশন নাটকের নাম ‘চেনামুখ’। স্বাধীনতার পর নাট্যচর্চাকে আরও বিস্তৃত করতে ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন ‘আরণ্যক নাট্যদল’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।

‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত