১০০ পর্বে ‘এক পাতিলের সংসার’

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ এএম

মাছরাঙা টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’ ১০০ পর্বে পৌঁছেছে। আজ ২৬ নভেম্বর, বৃহস্পতিবার প্রচারিত হবে নাটকটির শততম পর্ব। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে এটি। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, আ খ ম হাসান, ফারজানা মিহি, শামীম জামান, জয় রাজ, রেজমিন সেতু, আহসানুল হক মিনু, শফিক খান দিলু, শেলী আহসান, সালাউদ্দিন লাভলু ও সাদ্দাম মালসহ অনেকে।

নয়ানপুর গ্রামের সম্পদশালী বৃদ্ধ সেরাজ খাঁর পরিবারকে কেন্দ্র করে নাটকের গল্প। দুই ছেলে, দুই মেয়ে এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে তার একান্নবর্তী সংসার। সম্পত্তির ভাগবাটোয়ারা, পারিবারিক টানাপড়েন, অর্থনৈতিক স্বার্থ ও সম্পর্কের নানা জটিলতা ঘিরে এগিয়ে যায় কাহিনি। নিঃসন্তান বড় ছেলে মেরাজ, ছোট ছেলে এন্তাজ এবং পরিবারের অন্য সদস্যদের নানা কর্মকা-ে তৈরি হয় নতুন নতুন পরিস্থিতি। বিলুপ্তপ্রায় একান্নবর্তী পরিবারের সুখ-দুঃখ, দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পই তুলে ধরা হয়েছে ‘এক পাতিলের সংসার’-এ।

সর্বশেষ সর্বাধিক পঠিত