কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫ এএম

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৫০ লাখ টাকা। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল শনিবার বিকেলে বাহিনীর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, গতকাল সকাল ১০টার দিকে কক্সবাজারের টেকনাফ থানাধীন জালিয়াদ্বীপসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে

কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট কারবারিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ফলে চালানটি জব্দ হলেও জড়িত কাউকে আটক করা যায়নি। কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, মাদকের ভয়াবহ বিস্তার প্রতিরোধ, চোরাচালান বন্ধ এবং সংশ্লিষ্ট চক্রের তৎপরতা নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত