হাম উপসর্গ ও ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫ এএম

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশু মারা গেছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো হাম ও ডেঙ্গুবিষয়ক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হামের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৬১ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৫৪ শিশু। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মারা গেছে ১ হাজার ৩৮৫ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকি ১ হাজার ২৮০ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

এতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গের রোগী পাওয়া গেছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬০৮ জনের। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।

ডেঙ্গুর বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৯ জন। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৪২৫, বরিশাল বিভাগে ৯৫, চট্টগ্রামে ১৮৯, খুলনায় ১১২, রাজশাহীতে ৫৮,  ময়মনসিংহে ৩৫,  রংপুরে ৩৩ এবং সিলেটে ২ জন ভর্তি হয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত