ইউল্যাবে আলোচনা সভা ও 'জনযুদ্ধ ৭১' প্রদর্শনী

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৮:০৪ পিএম

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে গত ১৮ ডিসেম্বর আলোচনা সভা ও “জনযুদ্ধ ৭১” প্রামাণ্যচিত্রটি প্রদর্শনীর আয়োজন করে।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘মুক্তিযুদ্ধ ৭১’ এর আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা শাহ সাঈদ কামাল। স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।

জনযুদ্ধ ৭১ প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছে মুক্তিযুদ্ধ ৭১। প্রামাণ্যচিত্রটির নির্দেশনা দিয়েছেন প্রখ্যাত চলচিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত