আর ‘ফিরবেন না’ আন্ডারটেকার

আপডেট : ২২ জুন ২০২০, ০৪:৩২ পিএম

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউ ডব্লিউ ই) মহাতারকা আন্ডারটেকার তার ৩০ বছরের ক্যারিয়ার শেষ করার ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, বহুল আলোচিত পর্ব দ্য লাস্ট রাইড থেকেই বিদায় নেবেন তিনি।

তিন দশকের ক্যারিয়ারে আন্ডারটেকার আগে বেশ কয়েকবার অবসরের ঘোষণা দেন। কিন্তু প্রতিবারই ফিরে আসেন। তবে এবার বলছেন, আর ফিরবেন না।

‘কখনোই মানে কখনেই না। রিংয়ে আর ফিরে আসার ইচ্ছা নেই। রাখালবালক এবার অশ্বচালনা থেকে বিদায় নিচ্ছে।’

আন্ডারটেকার বলছেন এই জগত থেকে তার আর কিছু পাওয়ার নেই, ‘আর অর্জনের কিছু নেই। খেলা এখন পাল্টে গেছে। এখন নতুনদের সময়।’

প্রামাণ্যচিত্র ভিত্তিক ডব্লিউ ডব্লিউ ই-তে আন্ডারটেকার নাম লেখান সেই ১৯৯০ সালে।  দ্য সারভাইভার সিরিজ ছিল তার প্রথম আসর। এক সময় পরিচিতি পান দ্য আন্ডারটেকার হিসেবে।

তার প্রকৃত নাম মার্ক কালাওয়ে। জন্ম ১৯৬৫ সালে। পেশাদার রেসলিং শুরু করেন ১৯৮৭ সালে। সুদীর্ঘ পথচলায় একাধিক নামে খেলতে দেখা গেছে তাকে। এই জগতের প্রতিটি পদকই তার দখলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত