যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে নাম লিখিয়েছেন আলি খান। কিন্তু চোটের কারণে এই পেসারের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে মাঠে নামার স্বপ্ন ভেস্তে যেতে বসেছে তার।
বুধবার আইপিএল থেকে অফিশিয়াল এক বিবৃতিতে জানানো হয়, দুর্ভাগ্যবশত চোটে পড়েছেন আলি খান। ফলে চলতি আইপিএলের বাকি সময়টায় তাকে আর পাওয়া যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের এই পেসারকে।
নাইট রাইডার্সের নতুন চমক কে এই আলি খান
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের খবরে বলা হয়েছে ভিন্ন কথা। তারা জানতে পেরেছে হালকা চোটে ভুগছেন আলি খান। দলের সঙ্গে নিয়মিতই অনুশীলন করে যাচ্ছেন ২৯ বছর বয়সী এই বোলার।
উল্লেখ্য, ইংলিশ পেসার হ্যারি গুর্নি চোটে পড়ায় তার জায়গায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নৈপুণ্য দেখানো আলি খানকে দলে টেনেছিল কেকেআর। কিন্তু পাকিস্তান বংশোদ্ভূত এই ক্রিকেটার নিজেই পড়ে গেলেন ইনজুরিতে।
