১১ দিনে রেমিট্যান্স এসেছে ১৪৪ কোটি ডলার

আপডেট : ১২ মে ২০২৬, ০৯:২০ পিএম

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ১১ দিনেই দেশে এসেছে ১৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ের তুলনায় যা উল্লেখযোগ্যভাবে বেশি। এতে দৈনিক গড়ে রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে প্রায় ১৩ কোটি ১১ লাখ মার্কিন ডলার।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। 

তিনি বলেন, চলতি মে মাসের ১ থেকে ১১ তারিখ পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় ১৩ কোটি ১১ লাখ ডলার করে রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৯২ কোটি ২০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৫৬ দশমিক ৪ শতাংশ।  

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (জুলাই ২০২৫ থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত) মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি ২০ দশমিক ৯ শতাংশ।

গত এপ্রিল মাসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আর মার্চ মাসে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা ছিল দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত