ওমরাহর ভিসা আবেদন শুরু

আপডেট : ০২ জুন ২০২৬, ০৮:০০ এএম

নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা আবেদন জমা নেওয়া শুরু করেছে সৌদি আরব। গত রবিবার থেকে ওমরাহ ভিসা ইস্যু শুরু হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে ওমরাহ যাত্রীরা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্মার্ট আইডি কার্ড ‘নুসুক’র মাধ্যমে অনুমতিপত্র ও বিভিন্ন সেবা নিতে পারবেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয় আন্তর্জাতিক ওমরাহ যাত্রীরা ৩১ মে থেকেই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি আরবে প্রবেশ এবং ওমরাহ পালনের প্রক্রিয়া শুরু করতে পারবেন। নতুন মৌসুমে বিদেশি মুসল্লিরা ২০২৭ সালের ২৩ মার্চ পর্যন্ত ওমরাহ পালনের জন্য প্রবেশের সুযোগ পাবেন। ওই বছরের ৯ মার্চ হবে ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ। আর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ। পাশাপাশি সব ওমরাহ যাত্রীকে ৭ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত