উইন্ডোজ ১০ ও এক্সবক্স ওয়ানের জন্য ২০১৯ সালে দুটি ওয়েবক্যাম আনার পরিকল্পনা করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এর মধ্যে একটিতে থাকবে উইন্ডোজ হ্যালো ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি, যা যেকোনো উইন্ডোজ ১০ পিসিতে কাজ করবে।
অন্য ক্যামেরাটি মাইক্রোসফটের গেমিং কনসোল এক্সবক্স ওয়ানের সঙ্গে কাজ করবে। ক্যামেরার সামনে আসলে অটোমেটিক লগ ইন করাবে এটি। মনে করা হচ্ছে, একের অধিক অ্যাকাউন্টে কাজ করবে এই ফিচারটি। চলতি বছরের অক্টোবরে নতুন ওয়েবক্যাম আনার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন মাইক্রোসফট সারফেইস প্রধান প্যানোস পানায়।
