নির্বাচনকে স্বীকৃতি দেবেন না আন্তর্জাতিক সম্প্রদায়কে ড. কামাল

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ০১:৩১ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নির্বাচনকে

স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গত মঙ্গলবার জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকারে ৩০ ডিসেম্বরের নির্বাচনকে সরকারের একটি পাতানো নির্বাচন দাবি করে ড. কামাল বলেন, প্রহসনের এ নির্বাচনে জনগণের মতামতের কোনো প্রতিফলনই ঘটেনি। তিনি বলেন, প্রশ্নবিদ্ধ এ নির্বাচনকে বৈধতা দিয়ে নিজের গ্রহণযোগ্যতা হারিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বাংলাদেশের জনগণ আশা করে, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে এ ভোট ডাকাতির নির্বাচনকে কোনোভাবেই স্বীকৃতি দেবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত