নিউ লাইন ক্লোদিংসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আজ সোমবার ১৮ ফেব্রুয়ারি শুরু হবে। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬৬৭তম কমিশন সভায় কোম্পানিটির আইপিওর অনুমোদন দেওয়া হয়। ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটি আইপিওর মাধ্যমে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় এবং কারখানা ভবন সম্প্রসারণ, মেয়াদি ঋণ পরিশোধ এবং আইপিও খাতে খরচ করবে।
×
