ইমনের ইনজুরিতে কম্বোডিয়ায় সোহেল

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০২:৩৪ এএম

কম্বোডিয়ার সঙ্গে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গতকাল ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শেষ মুহূর্তে দলে এসেছে পরিবর্তন। গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ইমন বাবুকে রেখেই কম্বোডিয়া যেতে হয়েছে লাল-সবুজদের। মঙ্গলবার বিকেলে শেখ রাসেলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে পাওয়া চোট ছিটকে দিয়েছে বসুন্ধরা কিংসের ইমন বাবুকে। তার জায়গায় সুযোগ পেয়েছেন আবাহনীর মিডফিল্ডার সোহেল রানা। যদিও আগের দিনই মূল দল থেকে বাদ পড়েছিলেন তিনি। কম্বোডিয়ার রাজধানী পনম পেনে ফ্রেন্ডলি ম্যাচটি হবে ৯ মার্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত