দ্বিতীয় ধাপে আগামী ১৮ মার্চ সোমবার হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে তিন পার্বত্য জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে জানান, সম্প্রতি কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় থাকবে সেনাবাহিনী।
তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানসহ দেশের ১৭
জেলার ১১৭ উপজেলায় ভোট হবে ১৮ মার্চ। আজ শনিবার মধ্যরাতে এসব উপজেলায় শেষ হচ্ছে প্রচার।
ইসি কর্মকর্তারা জানান, ১৮ মার্চ মোট ১২৯ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। এর মধ্যে ছয় উপজেলায় একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং আরও ছয় উপজেলার ভোট পেছানো হয়েছে। এজন্য ১১৭ উপজেলায় ভোট হবে সোমবার।
