বাংলা একাডেমি

নির্বাহী সদস্য হলেন এমরান কবির চৌধুরী

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১২:১৮ এএম

বাংলা একাডেমির নির্বাহী পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। গতকাল রবিবার বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠি বলা হয়েছে, গত ১৮ মার্চ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীকে তিন বছরের জন্য বাংলা একাডেমির নির্বাহী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত