আইটি প্রকল্পে ১২৫ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১১:৩৯ পিএম

প্রস্তাবিত তথ্য প্রযুক্তি (আইটি) প্রকল্পে ১২৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এ প্রকল্প বাস্তবায়ন করবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাসস।

প্রকল্পের ডিপিপি চূড়ান্তকরণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং এডিবি’র মধ্যে আজ ইউজিসি অডিটরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, ইউজিসি সচিব ড. মো. খালেদ, নির্বাচিত চারটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, এডিবি’র ফ্যাক্টস ফাইন্ডিং মিশনের প্রতিনিধি এবং ইউজিসির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত