কবর ফুঁড়ে 'অলৌকিক' ফুল: হাজার মানুষের ভিড়

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০৪:৪৮ পিএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক হাই স্কুল সংলগ্ন কমরখুল তিন মাথা পুরোনো কবরস্থানের একটি কবর ফুঁড়ে ফুল বেরিয়েছে। তা দেখতে ভিড় করছেন হাজার হাজার মানুষ।

এলাকাবাসী বলছেন, এটি অলৌকিক ফুল। গাছ ছাড়াই জন্ম নিয়েছে।

গ্রামের মুরব্বি ও কমরখুল মস‌জি‌দের মোয়াজ্জিন সাংবাদিকদের জানান, সোমবার ফজরের নামাজ আদায় করে পাকা রাস্তায় হাঁটতে গিয়ে ওই ফুল তাদের চোখে পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে তা দেখার জন্য হাজার হাজার নারী-পুরুষ ভিড় করছে।

একদল যুবক অলৌকিক ওই ফুলের ও কবরের পবিত্রতা রক্ষায় তাৎক্ষণিক জায়গাটি ঘিরে দেয়।

তবে কেউ কেউ বলছেন, অলৌকিক নয় বরং কবরের মাটি সরিয়ে দেখলেই তো সঠিক তথ্য পাওয়া যায়। হয়তো কবরে পানি জমেছে সেখানে কোনো উদ্ভিদ জন্মেছে। আলোর দিকমুখিতার কারণে ছিদ্রপথে বাইরে বের হয়েছে।

স্থানীয়রা আরো জানান, পুরোনো ওই কবরস্থানে সম্প্রতি আসুস সাভার, আওয়াজ উ‌দ্দিন ও এক ম‌হিলার কবর হয়ে‌ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত