জরিমানা দিয়ে ছাড়া পেলেন সেই আ.লীগ নেতা

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১১:২৯ পিএম

হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের ১২০০ কেজি চালসহ আটক ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শচীন্দ্রনাথ বর্মন ও ব্যবসায়ী অশীষ কুমারকে অর্থদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। এরপর আটক দুজন ছাড়া পায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, হতদরিদ্রদের চাল ক্রয় করার অপরাধে ব্যবসায়ী আশীষ কুমারকে এক হাজার টাকা ও সরকারি চাল সরবরাহের অভিযোগে আ.লীগ নেতা শচীন্দ্রনাথকে এক হাজার টাকা অর্থদ- দেওয়া হয়।

গত সোমবার দিনগত রাত ২টার দিকে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বোর্ড অফিস বাজার থেকে তাদের আটক করে পুলিশ। শচীন্দ্রনাথ বর্মন আউলিয়াপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ব্যবসায়ী আশীষ কুমার একই ইউনিয়নের কচুবাড়ি এলাকার বাসিন্দা।

শচীন্দ্রনাথ হতদরিদ্রদের কাছে ১০ টাকা কেজি দরের চাল বিক্রি না করে গোপনে খোলাবাজারে বেশি দামে বিক্রির জন্য ব্যবসায়ী আশীষের দোকানে মজুদ করছিলেন। পুলিশ তা জব্দ ও ওই দুই ব্যক্তিকে আটক করে। এ ব্যাপারে গতকাল বুধবার দেশ রূপান্তরে ‘সরকারি চালসহ আ.লীগ নেতা আটক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত