প্রকৌশলীকে লাঞ্ছনার সুষ্ঠু বিচার করা হবে : আইনমন্ত্রী

আপডেট : ১১ মে ২০১৯, ০২:৪২ এএম

ঢাকার আশুলিয়া থানার অধীন একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিক কর্র্তৃক জেনারেল ম্যানেজার পদে কর্মরত এক প্রকৌশলীকে লাঞ্ছনার ঘটনার সুষ্ঠু বিচার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল শুক্রবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার অনুষ্ঠানে ওই ঘটনার বিচার দাবি করা হলে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ওই প্রকৌশলী       

বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের একজন সদস্য। এর চেয়ে তার বড় পরিচয় হলো তিনি বাংলাদেশের একজন নাগরিক। তাই আগামীতে এ রকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তেমন বিচার করা হবে। 

বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা ক্যাডার দাবির প্রসঙ্গে তিনি বলেন, আমি বিষয়টি এইমাত্র জেনেছি, তাই এ ব্যাপারে বুঝতে হবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের সমস্যা বোঝেন এবং যাকে যে পরিমাণ সম্মান ও মর্যাদা দিতে হয় তিনি তা দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় আমার বিশ্বাস, আপনাদের দাবির যৌক্তিকতা থাকলে কাক্সিক্ষত লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত