সত্যজিতের ৫টি রচনা এবার প্রকাশ্যে

আপডেট : ১৭ মে ২০১৯, ০৪:১৪ পিএম

অনেক বাঙালির কাছে সিনেমার সমার্থক সত্যজিৎ রায়। ছবি, ইলাস্ট্রেশন থেকে শুরু করে প্রবন্ধ, গল্প, উপন্যাস, স্মৃতিকথা ও সিনেমা- কত কী যে করেছেন!

নতুন খবর হলো, সত্যজিতের অপ্রকাশিত পাঁচটি রচনা প্রকাশ হতে যাচ্ছে আগামী বছর।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মূলত অপ্রকাশিত প্রবন্ধ ও ইলাস্ট্রেশনই প্রকাশ্যে আসবে বলে জানিয়েছেন প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র‌্যানডম হাউস ইন্ডিয়ার কর্মকর্তা।

তিনি বলেন, “সত্যজিৎ রায়ের তারিণী খুড়োর অনুবাদ এবং তার অনেকগুলো চিত্রিত কাজ, যা আজ পর্যন্ত প্রকাশিত হয়নি, সেসবও রয়েছে এর মধ্যে।”

ওই কর্মকর্তা আরও বলেন, “দ্য পেঙ্গুইন রে লাইব্রেরি সত্যজিতের কাজগুলোকে একদম অনন্যভাবেই প্রকাশ করবে। সত্যজিৎ রায়ের থেকেই অনুপ্রাণিত পরিশীলিত নান্দনিক বিন্যাস এই কাজগুলোকে নতুন মাত্রা দেবে।”

সত্যজিৎ বেশ কয়েকটি কাল্পনিক চরিত্রকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিলেন। তারই একটি তারিণী খুড়ো।

আলোচিত চরিত্রের মধ্যে আরও আছে গোয়েন্দা ‘ফেলুদা' ও বিজ্ঞানী ‘প্রফেসর শঙ্কু'। ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সত্যজিৎ রায়, এ ছাড়া বহু অন্যান্য আন্তর্জাতিক সম্মান। এরই মধ্যে রয়েছে ১৯৯২ সালে পাওয়া অস্কার সম্মান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত