প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

স্ত্রীকে নকল দিতে গিয়ে এএসআই কারাগারে

আপডেট : ২৫ মে ২০১৯, ০১:১১ এএম

পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্ত্রীকে নকল দিতে গিয়ে গতকাল শুক্রবার ধরা পড়েছেন পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। সাজাপ্রাপ্ত মাহবুবুর রহমান অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাফিজ বলেন, ‘পরীক্ষা চলাকালে জেলা শহরের রশিদ কিশলয় বিদ্যায়তন কেন্দ্রে পরীক্ষার্থী স্ত্রীকে নকল সরবরাহের চেষ্টা করেন

এএসআই মাহবুব। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা তাকে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তিনি ম্যাজিস্ট্রেটের কথা অমান্য করেন। এ সময় মাহবুবের কাছ থেকে উত্তরপত্র উদ্ধার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে নকল সরবরাহের দায়ে তিনি তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।’ এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত