সংবাদ সম্মেলনে এসপি

দুর্নীতিবাজ পুলিশের ঠাঁই নেই কুষ্টিয়ায়

আপডেট : ২৮ মে ২০১৯, ১১:৪২ পিএম

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) বলেছেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় যে পুলিশের বেতন হয়, সেই পুলিশ জনগণের পুলিশিং সেবা দিতে বাধ্য।’ কুষ্টিয়া পুলিশকে শতভাগ দুর্নীতিমুক্ত ঘোষণা করেন তিনি। তিনি বলেন, ‘কুষ্টিয়ার কোনো পুলিশ কর্মকর্তা বা সদস্য মানুষের কাছে হাত পেতে টাকা নিতে পারবেন না। কোনো ভিক্ষুক পুলিশ কুষ্টিয়ায় থাকতে পারবে না।’ গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে পুলিশকে সহযোগিতা করার জন্য সংবাদমাধ্যমকে অনুরোধ করেন তিনি। তিনি উল্লেখ করেন, কুষ্টিয়ার ৭টি থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে সাধারণ ডায়রি, মামলা কিংবা পুলিশ ক্লিয়ারেন্সের নামে কোনো প্রকার টাকা লেনদেন করা যাবে না। নির্দেশ অমান্যকারী কোনো পুলিশ এই জেলায় থাকতে পারবেন না।

পুলিশ সুপার বলেন, মাদককে শূন্যের কোটায় আনতে সংবাদমাধ্যম যেভাবে দায়িত্ব পালন করেছে, একইভাবে সড়ক-মহাসড়কে যেকোনো ধরনের চাঁদাবাজির তথ্য দেওয়ার অনুরোধ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত