সিঙ্গাপুরে স্পিকার

সংসদ লাইব্রেরিকে দ্রুত ডিজিটালে রূপান্তর করা হবে

আপডেট : ২৯ মে ২০১৯, ০২:৩৩ এএম

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দ্রুততম সময়ের মধ্যেই বাংলাদেশ জাতীয় সংসদ লাইব্রেরিকে ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করা হবে। তিনি গতকাল সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় তিনি লাইব্রেরির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

স্পিকার বলেন, ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করতে ইতিমধ্যে সংসদ লাইব্রেরির স্থাপত্যশৈলী কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং নতুনভাবে লাইব্রেরিকে সজ্জিত করা হয়েছে, যা সংসদ সদস্যদের লাইব্রেরি

ব্যবহারে আকৃষ্ট করবে। মতবিনিময়ে সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরির প্রধান নির্বাহী ইলাইন ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে স্বাগত বক্তব্য দেন। এর আগে স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল লাইব্রেরিতে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান ইলাইন। স্পিকার বলেন, সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি থেকে অনেক কিছু শেখার আছে। ডিজিটাল লাইব্রেরি হিসেবে সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি অনুকরণযোগ্য।

এএফএম রুহুল হক এমপি, মো. ইসরাফিল আলম এমপি, মীর মোশতাক আহমেদ রবি এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আয়েশা ফেরদাউস এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, অ্যারোমা দত্ত এমপি, নাহীদ ইজহার খান এমপিসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা স্পিকারের সঙ্গে লাইব্রেরি পরিদর্শন এবং মতবিনিময় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত