বান্ধবীর নগ্ন ছবি ফেইসবুকে ছড়িয়ে কলেজছাত্রী গ্রেপ্তার

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ০২:১০ এএম

সাতক্ষীরায় এক কলেজছাত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার বান্ধবী রিনি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই ছাত্রী স্থানীয় ঝাউডাঙ্গা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা বাদী হয়ে মামলা করলে গতকাল শনিবার সকালে রিনি খাতুনকে গ্রেপ্তার করা হয়।  

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে

জানান, ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা শুক্রবার রাতে রিনি খাতুনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। এর প্রেক্ষিতে শনিবার সকালে সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিনি একই গ্রামের আব্দুর রকিবের মেয়ে।

ওসি মোস্তাফিজুর বলেন, ‘সম্প্রতি ভুক্তভোগী ওই ছাত্রীকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তার পরিবার। এর অংশ হিসেবে ওই ছাত্রীকে দেখতে আসে পাত্রপক্ষ। বান্ধবীকে সাজসজ্জায় সহযোগিতা করার সময় কৌশলে তার নগ্ন ছবি মোবাইলে ধারণ করেন অভিযুক্ত রিনি খাতুন। পরবর্তী সময়ে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েক দফায় ভুক্তভোগীর কাছ থেকে টাকা আদায় করেন রিনি। তবে এরপরও মোটা অঙ্কের টাকা দাবি করেন তিনি। ওই টাকা দিতে ব্যর্থ হলে গোপনে তোলা বান্ধবীর ছবিগুলো ফেইসবুকে পোস্ট করেন রিনি।’

ওসি আরও জানান, ফেইসবুকে ওইসব ছবি ছড়িয়ে পড়লে আত্মহত্যার চেষ্টা চালান ভুক্তভোগী শিক্ষার্থী। তিনি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত