১২ ছাত্রী ধর্ষণের সেই মাদ্রাসাশিক্ষক ৫ দিনের রিমান্ডে

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০২:৩৮ এএম

১২ ছাত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার জেলার ফতুল্লার বাইতুল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ আল

আমিনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাবের করা মামলায় গতকাল রবিবার তার রিমান্ড মঞ্জুর করেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলম।

কোর্ট ইন্সপেক্টর হাবিবুর রহমান দেশ রূপান্তরকে জানান, দুটি মামলায় তার ১০ দিন করে রিমান্ড আবেদন করা হলে র‌্যাবের মামলার শুনানি হয়েছে। আরেকটি মামলার শুনানি পরে হবে।

গত বৃহস্পতিবার আল আমিনকে তার প্রতিষ্ঠিত ওই মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে মাদ্রাসাছাত্রীদের পক্ষে তৃতীয় শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এছাড়া পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করে র‌্যাব।

র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানান, আল আমিন মাদ্রাসার ১২ ছাত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, পর্নোগ্রফি দেখিয়ে ও শিশু শিক্ষার্থীদের ছবি জোড়া দিয়ে পর্নো ভিডিও বানিয়ে প্রতারণার মাধ্যমে তাদের ধর্ষণ করতেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত