একই ডিভাইসে মিটবে বিদ্যুৎ আর পানির সমস্যা

আপডেট : ১০ জুলাই ২০১৯, ১০:২৫ পিএম

পৃথিবীর কোটি কোটি মানুষের বিশুদ্ধ পানি এবং বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা দূর করতে একটি প্রযুক্তি উদ্ভাবনের কথা জানিয়েছেন সৌদি আরবের কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই প্রযুক্তি ব্যবহার করে একাধারে সৌরশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর করা যাবে আবার পানি বিশুদ্ধও করা যাবে।

সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রফেসর পেং ওয়াং বলছেন, ‘পৃথিবীর প্রায় ৭৮০ মিলিয়ন মানুষ প্রতিদিন ২০০ মিলিয়ন ঘণ্টা ব্যয় করেন খাবার পানি সংগ্রহ করার কাজে। আমাদের প্রযুক্তি এসব মানুষের জন্য স্বস্তি এনে দেবে।’ গবেষকরা বলছেন, ডিভাইসটি শিল্প এলাকা কিংবা বাড়ির উঠানে ব্যবহার করা যাবে। এই প্রযুক্তির বিষয়ে ওয়াং এবং তার সহকর্মীরা জার্নাল নেচার কমিউনিকেশন্সে বিস্তারিত লিখেছেন।

উপরিভাগে আনুভূমিকভাবে থাকবে বাণিজ্যিক সিলিকন সোলার সেল। নিচের দিকে পানি বিশুদ্ধ করার সিস্টেম। সোলার সেলের তাপ পানি বিশুদ্ধ করার কাজে ব্যবহৃত হবে। গবেষকরা দেখেছেন, এই ডিভাইস দিয়ে নদীর লবণাক্ত পানিও বিশুদ্ধ করে পান করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত