চাল আত্মসাতের অভিযোগ

দুদকের মামলায় ইউপি চেয়ারম্যান জেলহাজতে

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১১:৩৭ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশীদ হারুনকে চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা জজ আদালতে জামিন নিতে  গেলে বিচারক মুন্সী রাফিউল আলম তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। দুদকের আইনজীবী অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন জানান, গত ঈদুল ফিতর উপলক্ষে ৩ জুন  ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ৬ হাজার ৬৩৪ গরিব দুস্থদের মাঝে বিতরণের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ করা হয়। এদের মধ্যে ৬৪৬ জন চাল পাননি জানিয়ে সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করেন। সেদিনই ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত বাদী হয়ে মামলা করেন।

ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ উচ্চ আদালতে জামিনের জন্য গেলে তাকে নিম্ন আদালত থেকে তা নেওয়ার পরামর্শ দেন। গতকাল বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা জজ আদালতে জামিনের আবেদন করেন ওই চেয়ারম্যান।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত