ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজি মাহমুদুল হক ভূঞার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা আহমেদ এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক একেএম কামরুজ্জামান মামুন বাদী হয়ে আইনজীবী মোর্শেদ আলমকে মারধর করার অভিযোগে আদালতে মামলা করেন। এতে মাহমুদুল হক ভূঞাকে প্রধান আসামিসহ সাতজনের নামোল্লেখ করে ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
আওয়ামী লীগের নেতা মাহমুদুল হক ভূঞা মোবাইল ফোনে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ২৩ জুলাই সন্ধ্যায় পৌর কমিউনিটি সেন্টারে তাকে মারধরের কোনো ঘটনা ঘটেনি।
