স্কুল-কলেজ বন্ধের আহ্বান অভিভাবক ঐক্য ফোরামের

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৩:৪৫ এএম

ডেঙ্গুর প্রকোপ থেকে শিক্ষার্থীদের রক্ষায় দেশের সব স্কুল-কলেজ সাময়িকভাবে বন্ধে করে দেওয়ার আহ্বান জানিয়েছে অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের নিয়োজিত করার আহ্বানও জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অভিভাবকদের সংগঠনটি প্রায় সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এতে ডেঙ্গু মোকাবিলায় সব স্কুল-কলেজ-মাদ্রাসা-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-অভিভাবকদের ‘ঝাঁপিয়ে পড়ে’ প্রতিষ্ঠানের ক্লাসরুম, বাগান, অফিস, বাড়িঘর-আঙিনা, ডোবানালা পরিষ্কার-পরিচ্ছন্ন ও জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।

ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক আলহাজ মো. সেলিমউদ্দিন বিবৃতিতে বলেন, ডেঙ্গু এখন অনেকটা মহামারী আকার ধারণ করছে।  ঢাকাসহ সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ। সম্মিলিতভাবে তা মোকাবিলা করতে হবে। প্রয়োজনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দিয়ে হলেও সব ছাত্র-ছাত্রী-শিক্ষক-অভিভাবকদের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারের সব কার্যক্রমকে সহায়তা করার আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত