ফটিকছড়িতে ইকন হত্যার সুষ্ঠু তদন্ত দাবি

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১২:০৮ এএম

ফটিকছড়িতে সাব্বির উদ্দীন ইকন (১৭) হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে অধিকতর তদন্ত ও ন্যায়বিচারের জন্য মামলা সিআইডি বা পিবিআইয়ে হস্তান্তরের দাবি জানান ইকনের পিতা সাহাব উদ্দীন। লিখিত বক্তব্যে বলা হয়, ‘হত্যাকাণ্ড নিয়ে পুলিশের বক্তব্য বিশ্বাসযোগ্য নয়। সুষ্ঠু তদন্ত না করে প্রধান অভিযুক্তের ওপর সম্পূর্ণ হত্যার দায় চাপানো অযৌক্তিক।’

গত ২৫ জুলাই নিখোঁজের পরদিন কিশোর ইকনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তনয় বড়–য়া তনা (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত