আনন্দ শিপইয়ার্ড

শ্রমিক নিহতের ঘটনায় ৫ জনের নামে মামলা

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১২:১০ এএম

উপজেলার মেঘনা শিল্পাঞ্চলে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডে বিস্ফোরণে সাব্বির (১৫) নামে এক শ্রমিক নিহতের ঘটনায় মামলা করেছেন তার বাবা মো. শহিদুল্লাহ। গতকাল রবিবার দুপুরে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড সিøপওয়েজ লিমিটেডের পাঁচ কর্মকর্তাকে আসামি করে মামলা করেন তিনি। আসামিরা হলেনÑ ডেপুটি ম্যানেজার তাজমুল ইসলাম, এজিএম মাহবুবুর রহমান, সিনিয়র ফোরম্যান শাহ আলম ও হুমায়ন কবির এবং অ্যাডমিন সহকারী ফিরোজ কবির।

মামলা থেকে জানা যায়, গত শনিবার সকালে নির্মাণাধীন জাহাজের বার্জে গ্যাস লাইনে ছিদ্র আছে কি না পরীক্ষা করছিল শ্রমিক সাব্বির। এ সময় সেখানে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই সাব্বির নিহত হয়। গুরুতর আহত হয় সাব্বিরের ভাই বড় ভাই শ্রমিক রবিন এবং সোহেল ও নাজির। মামলায় শিপইয়ার্ড কর্মকর্তাদের উদাসীনতা, শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না দেওয়া এবং দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত