বাংলাদেশে উদ্ভাবন কেন্দ্র প্রতিষ্ঠায় আগ্রহী হুয়াওয়ে

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০৩:৫৪ এএম

বাংলাদেশে আন্তর্জাতিক মানের উদ্ভাবন কেন্দ্র (ইনোভেশন সেন্টার) প্রতিষ্ঠা করতে আগ্রহ প্রকাশ করেছে হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে চীনভিত্তিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটির এক প্রতিনিধিদল।

বিডা সংশ্লিষ্টরা জানান, হুয়াওয়ের প্রতিনিধিদল বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের প্রশংসা করেছে। ২০২০ সালে নতুন প্রকল্পের মাধ্যমে বিগ ডাটা অ্যানালাইসিস, সাইবার সিকুরিটি এনালাইসিসসহ বেশ কয়েকটি খাতে বিনিয়োগের আশা করেন তারা।

প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের সময় বিডার নির্বাহী চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ বিনিয়োগের উৎকৃষ্ট জায়গা। দেশের বিনিয়োগ পরিবেশের মান বাড়ছে । বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দিতে বিডা প্রস্তুত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত