তালতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১২:৩১ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ক্ষমতার অপব্যবহারের একটি মামলায় বরগুনার তালতলী উপজেলার সাবেক চেয়ারম্যান ও তালতলী উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মিন্টুর জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার সকালে বরগুনার সিনিয়র বিশেষ জজ আদালতে মনিরুজ্জামান মিন্টু হাজির হলে বিচারক মো. আছাদুজ্জামান তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর উপপরিচালক জাহাঙ্গীর আলম ২০১৮ সালের ২১ জুন তালতলী থানায় মিন্টুর বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পানি উন্নয়ন বোর্ডের তালতলী উপজেলাধীন ৪০ নম্বর চরপাড়া মৌজায় অধিগ্রহণকৃত জমির মধ্যে ১ একর ৬ শতাংশ জায়গা আসামি অবৈধভাবে দখল করে হাওলাদার স’ মিল নামে একটি স্থাপনা নির্মাণ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত