বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৫ এএম

খাগড়াছড়ির পানছড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পানছড়ির দক্ষিণ লতিবান এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, দক্ষিণ লতিবানের প্রয়াত নবীন চন্দ্র চাকমার ছেলে প্রমোদ বিকাশ চাকমা (৬৫) ও তার ছেলে কেশব চাকমা।

স্থানীয়রা জানায়, বাড়ির পাশে পুকুরে হাঁসের ঘর মেরামত করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু ঘটে।

পানছড়ি থানার ওসি নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত