'বাংলাদেশের লোকদের চরিত্র কি রোহিংগ্যাদের থেকে খুব আলাদা'

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৭ পিএম

রোহিংগ্যাদের ভাষা শুনে চেহারা দেখে কাপড় চোপড় দেখে তো মনে হয় তারা যত না বার্মার লোক, তার চেয়ে বেশি বাংলাদেশের লোক। ১১ লক্ষ অশিক্ষিত লোক, তার মধ্যে অনেকেই বর্বর, চোর, ডাকাত, চোরাকারবারি, খুনী, ধর্ষক, ধর্মান্ধ, সন্ত্রাসী। বাংলাদেশে এমন লোকের কি আদৌ অভাব? বাংলাদেশের লোকদের চরিত্র কি রোহিংগ্যাদের চরিত্র থেকে খুব আলাদা?বাংলাদেশে যদি বাস করতে চায় এরা, করুক। মূলস্রোতে মিশে যাক। ১৫ কোটি মানুষের দেশে ১১ লক্ষ এমন কোনও বড় সংখ্যা নয়।। পৃথিবীতে সবারই অধিকার আছে যেখানে খুশি যাওয়ার, যেখানে খুশি বাস করার।

জার্মানী যখন ১১ লক্ষ অশিক্ষিত আরব মুসলমানদের আশ্রয় দিয়েছে, বাংলাদেশের লোকেরা খুশিতে হাত্তালি দেয়নি? দিয়েছে। এখন রোহিংগ্যাদের প্রশ্নে জার্মানীর মতো হতে পারছে না কেন? অন্যে উদার হলে ঠিক আছে, নিজের উদার হওয়ার দরকার নেই?

রোহিংগ্যাদের তুচ্ছ তাচ্ছিল্য করছো কেন বাপু। তোমরা যখন ইউরোপ আমেরিকায় গিয়ে আশ্রয় ভিক্ষে চাও, তোমরাও তখন এক একটা রোহিংগ্যা। তোমরা যখন আরব দেশে শ্রমিকের কাজ করতে যাও, তোমাদেরও রোহিংগ্যাদের মতো দেখায়।

তোমরা যখন রোহিংগ্যাদের গালি দাও, তোমরা আসলে নিজেদেরই গালি দাও।

তসলিমা নাসরিন: নির্বাসিত লেখক। 

[ফেসবুক থেকে নেয়া, বানান ও ভাষা একই রাখা হয়েছে]

×
সর্বশেষ সর্বাধিক পঠিত