নৌকায় গাঁজা ফেলে নদীতে ঝাঁপ দিল ৫ পাচারকারী

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪১ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় মাটিবোঝাই একটি ট্রলার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে সদর মডেল থানার পুলিশ। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার উলচাপাড়া এলাকার তিতাস নদীতে অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ দেখতে পেয়ে মাদক পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান। তিনি জানান, তিতাস নদী দিয়ে জেলার বিজয়নগর থেকে মাটিবোঝাই ট্রলারে করে গাঁজা পাচার হচ্ছে এমন গোপন খবর পেয়ে পুলিশ উলচাপাড়া সেতুর নিচে অবস্থান নেয়। মাটি বহনের আড়ালে মূলত ট্রলারটি দিয়ে নদীপথে মাদক পাচার করা হয়ে থাকে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা পাঁচ মাদক পাচারকারী নদীতে ঝাঁপ দেয়। ফলে তাদের আটক করা যায়নি। পরে ট্রলারটি থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত