ফাঁস হয়ে গেল রেডমি এইটের ছবি ও স্পেসিফিকেশন

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০১:২০ পিএম

সম্প্রতি বাজারে এসেছে রেডমি এইটএ। কয়েক দিনের মধ্যেই আসছে বাজেট সেগমেন্টের রেডমি এইট-ও। কিন্তু লঞ্চ হওয়ার আগেই ফোনটির দাম ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেছে।

এনডিটিভি জানায়, টুইটারে প্রকাশ হওয়া রেডমি এইটের ছবি ও স্পেসিফিকেশনে দেখা যাচ্ছে,  ফোনটিতে থাকতে পারে একটি স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট। র‌্যাম থাকতে পারে ৮ জিবি পর্যন্ত।

এ ছাড়া ফোনের ডিসপ্লের ওপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ দেখা গিয়েছে। ফোনের পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সঙ্গে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ।

অ্যান্ড্রয়েড নাইন পাই অপারেটিং সিস্টেমের ফোনটির নিচে থাকছে ইউএসবি টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল, ৩.৫ মিমি অডিও জ্যাক আর প্রাইমারি মাইক্রোফোন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত