ভৈরবে পাঁচ ছিনতাইকারীকে ৬ মাস কারাদন

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১২:৫০ এএম

কিশোরগঞ্জের ভৈরবে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অসামাজিক কাজে লিপ্ত থাকা এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একাধিক মামলার আসামি চিহ্নিত পাঁচ ছিনতাইকারীকে ৬ মাস করে কারাদ- দিয়েছে ভ্র্যাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলো- সাব্বির (১৯), জাকারিয়া (১৮), রাসেল (১৮), ভূবন (২৪) ও মোস্তাকিম (১৯)।

গত সোমবার রাতে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামান ভ্রাম্যমাণ আদালতে তাদের ওই কারাদ- প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত