চালক হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১০:৪৮ পিএম

ফরিদপুরে পিকআপ চালক কেরামত হাওলাদার (৩৫) হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়া এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ড পাওয়া আসামিরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা গ্রামের মৃত আবদুল মোল্লার ছেলে তোফা মোল্লা (২৬), আবদুল মান্নান ফকিরের ছেলে পলাশ ফকির (৩২), সামছুল হক খালাসির ছেলে সিদ্দিক খালাসি (৩৬), আবদুল মালেক মাতুব্বরের ছেলে এরশাদ মাতুব্বর (৩২), মৃত মোসলেমের ছেলে সুরুজ ওরফে সিরাজুল খাঁ (২৭), মৃত আবদুল মালেক মাতুব্বরের ছেলে নাইম মাতুব্বর (৩৫) ও গিয়াস উদ্দিন মোল্লার ছেলে আনু মোল্লা ওরফে আনোয়ার মোল্লা (২৮)।  এদের মধ্যে নাইম মাতুব্বর ও সুরুজ ওরফে সিরাজুল খাঁ পলাতক। বাকি আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। জজকার্টের ভারপ্রাপ্ত পিপি দোলাল চন্দ্র সরকার জানান, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার উত্তর লোহারদিয়া গ্রামের সামছুল হাওলাদারের ছেলে পিকআপ চালক কেরামত হাওলাদার নিখোঁজ হন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত