জামালপুরের সরিষাবাড়ীতে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সরিষাবাড়ী থানার ওসি মো. মাজেদুর রহমান জানিয়েছেন, গতকাল শুক্রবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাঁপারকোনা এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের গলায় ওড়না প্যাঁচানো ছিল ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
×
