ষষ্ঠবারের মতো মেসির গোল্ডেন সু

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০২:০২ এএম

কিছুদিন আগে ফিফার বর্ষসেরা ‘ফিফা দ্য বেস্ট’ হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গতকাল পেলেন ইউরোপিয়ান গোল্ডেন সু। এ নিয়ে ষষ্ঠবারের মতো এই অ্যাওয়ার্ড পেলেন ক্লাব বার্সেলোনা অধিনায়ক। আর পেলেন টানা তৃতীয় বারের মতো। ইউরোপের শীর্ষ পর্যায়ের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোল করা খেলোয়াড়কে দেওয়া হয় এই পুরস্কার। ২০১৮-১৯ মৌসুমে মেসি লা লিগায় ৩৪ ম্যাচে করেন ৩৬ গোল। বার্সা জেতে শিরোপা। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এখন পর্যন্ত এই পুরস্কার পেয়েছেন চারবার। সবশেষ ২০১৪-১৫ মৌসুমে। তবে চলতি মৌসুম শুরুর আগেই ইনজুরিতে পড়েন মেসি। এখন পর্যন্ত করেছেন মাত্র ১ গোল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত